শনিবার, ০১:২৪ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন ও নববর্ষের পূর্ণমিলনী অনুষ্ঠিত আগৈলঝাড়ায়

এ,এস,মামুন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পঠিত
বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী থানাধীন খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে বড়দিন ও নববর্ষ উপলক্ষে এক পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা হাসপাতালের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক দুইবারের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের জেলা প্রধান বাবু তপন কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন অঞ্চল প্রধান চার্লস বাংলাদেশ রেভারেন্ড জেমস মনিন্দ্র বৈদ্য।এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও
আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না,উপজেলা যুগ্ন আহবায়ক সরোয়ার হোসেন মিয়া,ছিলেন মানবাধিকার বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,সাবেক সহ-সভাপতি, মোক্তাদির হোসাইন তরু,উপজেলা যুগ্ন আহ্বায়ক
আবুল মোল্লা,বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, উপজেলা যুগ্ন আহবায়ক এনায়েত খান মনু, উপজেলা ছাএদলের আহবায়ক মহিদুল ইসলাম, উপজেলা ছাএদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ,আগৈলঝাড়া উপজেলা ছাএদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়,সিনিয়র যুগ্ন আহবায়ক ছাএদল আবু বক্কর সিদ্দিক,আক্তারুজ্জামান
সদস্য সচিব বরিশাল জেলা উত্তর তাঁতীদল, এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রেখে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং বড়দিন ও নববর্ষ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও মিলনের আবহ তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com