দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া–মোনাজাতের মধ্য দিয়ে বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে নির্বাচনী যাত্রা শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় গৌরনদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত দোয়া–মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক গাজী আবু বক্কর, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম খান সেন্টু, সদস্যসচিব গোলাম মোর্শেদ মাসুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাফর ইকবালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া–মোনাজাতে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে এম. জহির উদ্দিন স্বপন রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর মাজার জিয়ারত করেন। পরে সড়কপথে নির্বাচনী এলাকা গৌরনদী–আগৈলঝাড়ার উদ্দেশে রওনা হন।