শনিবার, ১১:৩৪ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চোট কাটিয়ে অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

নাটোরে কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৭২ বার পঠিত

নাটোরের সিংড়ায় কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকার নিজ বাড়ির কাছে তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত রেজাউল সিংড়ার কামারপাড়া সাবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে বেশ কয়েকটি মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসীরা রেজাউল করিমের বাড়ির সামনে এসে তাকে ডাক দেয়। তিনি বাড়ির বাইরে বের হলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) ইফতেখায়ের আলম জানান, সিংড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক বাড়িতে আগুন দিলে পুড়ে এক বৃদ্ধা মা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com