বুধবার, ০৪:১২ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

যেকোনো ভিসাতেই করা যাবে ওমরাহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২২৩ বার পঠিত

ওমরাহ পালনে বিদেশিদের জন্য ভিসা ব্যবস্থাপনা আরও সহজ করেছে সৌদি আরব। এখন থেকে ওমরাহ’র জন্য আলাদাভাবে ভিসা না নিলেও চলবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ট্যুরিস্টসহ যেকোনো ধরনের ভিসাতেই সৌদি আরব গেলে ওমরাহ পালন করা যাবে। সেই সঙ্গে পাঁচ বছরের কম বয়সীদের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশে বাড়তি কোনো অনুমতি নিতে হবে না।

সৌদি আরব তাদের নেওয়া ভিশন ২০৩০ সামনে রেখে আমলাতন্ত্রকে সহজ করতে ও হজযাত্রীদের দেশটিতে আরও বেশি আকৃষ্ট করতে এমন বিভিন্ন সুবিধা দেবে আরব নিউজের খবরে বলা হয়েছে।

বিশ্বের ৪৯ দেশের জন্য ট্যুরিস্ট ভিসার সুবিধা দেওয়া হবে বলে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে।  এসব দেশ থেকে অনলাইনে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন।

মন্ত্রণালয় বলছে, ই-ভিসার আবেদনের পর যারা যোগ্য বিবেচিত হবেন তাদের সৌদি বিমানবন্দর থেকেই ট্যুরিস্ট ভিসা দেয়া হবে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং শেনজেন ভিসাধারীরা সৌদি আরবে গিয়ে ঘোরাফেরার পাশাপাশি চাইলে ওমরাহ পালন করতে পারবেন।

এমনকি যারা পরিবার ভিসাতে সৌদি যাবেন, তারাও ওমরাহ পালনের জন্য ‘ইতমারনা অ্যাপে’ ওমরাহ পালনের আবেদন করতে পারবেন।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখন থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা কোনো ধরনের অনুমতি ছাড়াই মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে পারবে।

শনিবার এক টুইটে মন্ত্রণালয় জানায়, কোনো অনুমতি ছাড়াই এখন থেকে পিতামাতারা তাদের ৫ বছরের কম বয়সী শিশুদের গ্র্যান্ড মসজিদের ভেতর নিয়ে যেতে পারবেন।

যদিও পাঁচ বছরের বেশি বয়সীদের ‘ইতমারনা অ্যাপের’ মাধ্যমে আবেদন করে পবিত্র এই স্থানটিতে প্রবেশের অনুমতি নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com