রবিবার, ০৫:১৩ পূর্বাহ্ন, ২২ মার্চ ২০২৬, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

পারিবারিক সিদ্ধান্তের কারণ দেখিয়ে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি। এ সময় তার সিদ্ধান্তে উপস্থিত সংবাদকর্মী ও তার অনুসারীরা বিস্ময় প্রকাশ করেন।

মাসুদুজ্জামান বলেন, পারিবারিক কারণে এবং নিরাপত্তাসহ একাধিক কারণে এই নির্বাচন থেকে সরে যাচ্ছি। সব কথা হয়তো এখানে বলা যাবে না। কিন্তু, আমি বাধ্য হয়েছি। আমি আমার নেতাকর্মী ও আমার শহর বন্দরের বাসিন্দাদের কাছে ক্ষমাপ্রার্থী। এই আসনে যিনিই নির্বাচন করবেন, তার পক্ষে আমার সমর্থন থাকবে।
এ সময় সংবাদকর্মীরা কারণ জানার জন্য একাধিক প্রশ্ন করলেও তিনি কৌশলী হয়ে উত্তর দেন।

তিনি বলেন, আমি জানি, আমার এ সিদ্ধান্তে নেতাকর্মীরা সবাই কষ্ট পাবে। কিন্তু আমার সিকিউরিটি কনসার্ন হচ্ছে আমার পরিবার। আমার পরিবারের সাথে এই জায়গায় নেগোসিয়েশন করতে পারছি না।

তবে বিষয়টা এমন না যে, সরকার নিরাপত্তা দিতে পারছে না সে কারণে সরে যাচ্ছি। এখানে ব্যক্তিগত বিষয় আছে, যা বলতে পারছি না; বা দল থেকে এই আসনে অন্য কাউকে মনোনয়ন দিয়ে দিচ্ছে এমনও না। আমি ব্যক্তিগতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেটা ধরে রাখতে পারলাম না। আমার অনেকটা তীরে এসে তরী ডোবানোর মতো অবস্থা। এর জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমাপ্রার্থী। তবে সংসদ সদস্য না হয়েও অন্য যে কোনো উপায়ে সমাজ ও মানুষের জন্য অনেক কিছু করা যায়। এতদিন নির্বাচনী প্রচারণা করে আমি এটা বুঝতে শিখেছি এবং আমার নির্বাচনী এলাকার বাইরেও আমি মানুষের সহযোগিতায় হাত বাড়িয়েছি। আমি প্রতিশ্রুতি দিলাম সংসদ সদস্য না হলেও আমি মানুষের পাশে থাকবো।

গত সেপ্টেম্বরে বিএনপিতে যোগ দিয়েছিলেন মডেল ডি ক্যাপিটাল গ্রুপের মালিক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। তবে আগে থেকেই তিনি বিএনপিপন্থী হিসেবে পরিচত ছিলেন। যোগ দেয়ার অল্পদিনের মধ্যেই পান বিএনপির মনোনয়ন। তবে ভোটের লড়াইয়ের আগেই দিলেন সরে দাঁড়ানোর ঘোষণা।

অতীতে নারায়ণগঞ্জের এই আসনে ওসমান পরিবারের আধিপত্য দেখা যায়। শামীম ওসমানের ভাই নাসিম ওসমান একাধিকবার নারায়ণঞ্জ-৫ আসনের এমপি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com