বৃহস্পতিবার, ০৭:২৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

কম্বোডিয়ার ওপর বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড, যা দুই প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশীয় দেশের মধ্যে নতুন সংঘাতের সূচনা করেছে। এর ফলে মাত্র দুই মাস আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা শান্তি পরিকল্পনাটি ভেঙে পড়ার ঝুঁকিতে পড়েছে।

সোমবার সকালে বিতর্কিত সীমান্ত এলাকায় হামলার জন্য উভয় দেশই একে অপরকে দায়ী করেছে। কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পাশাপাশি থাইল্যান্ড আগে থেকেই যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি স্থগিত রেখেছিল।

থাই বিমান বাহিনী জানায়, হামলায় শুধু সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়-যার মধ্যে ছিল অস্ত্রের গুদাম, কমান্ড সেন্টার এবং সরবরাহ পথ, যেগুলো সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হয়েছিল।

থাই বিমান বাহিনী জানিয়েছে, কম্বোডিয়া ভারী অস্ত্র মোতায়েন করেছে। তারা যুদ্ধ ইউনিটগুলোর অবস্থান পরিবর্তন করেছে এবং ফায়ার-সাপোর্ট ব্যবস্থা প্রস্তুত করেছে। যা সামরিক সংঘাত আরও বাড়াতে পারে এবং থাই সীমান্ত এলাকার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

একজন থাই সামরিক কর্মকর্তা বলেন, ‘সোমবার সকালে হওয়া এক হামলায় একজন থাই সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই বিমান হামলা চালানো হয়েছে।’

থাইল্যান্ডের মেজর জেনারেল উইনথাই সুভারি বলেন, ‘লক্ষ্যবস্তু ছিল কম্বোডিয়ার অস্ত্র-সমর্থন অবস্থান, চং আন মা পাস এলাকায়। সেখানকার আর্টিলারি ও মর্টার লঞ্চার ব্যবহার করে কম্বোডিয়া আনুপং বেইসে থাই বাহিনীকে আক্রমণ করেছিল, যাতে এক সৈন্য নিহত এবং দুই সৈন্য আহত হন।’

থাই সেনাবাহিনীর দাবি, সোমবার ভোর ৩টার দিকে কম্বোডিয়া থাই সীমান্ত এলাকায় গোলাবর্ষণ শুরু করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com