শনিবার, ১২:৫৯ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার পরে ধানমন্ডিতে তার বাবার বাড়ি ‘মাহবুব ভবন’ থেকে এভারকেয়ার হাসপাতালে আসেন তারেক রহমানের স্ত্রী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ‘ভাবি বিকেল ৩টা ৩৮ মিনিটে এভারকেয়ার হাসপাতালে আসেন। তিনি সিসিইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শয্যার পাশে আছেন।’

তিনি বলেন, ‘গতকাল গভীর রাতে হাসপাতাল থেকে ধানমন্ডির বাসায় ফিরেছেন ভাবি। এখানে উনার মা সৈয়দা ইকবাল মান্দবানু রয়েছেন।’

জুবাইদা রহমান লন্ডন থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় ঢাকায় পৌঁছান। চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে আগের দিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে তিনি দেশের পথে রওনা হয়েছিলেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি সরাসরি এভারকেয়ারে যান। সেখানে খালেদা জিয়ার শয্যার পাশে থাকা ছাড়াও মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কয়েকবার বৈঠকও করেন জুবাইদা রহমান।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। তার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার চিন্তা রয়েছে তার পরিবারের। তারর শারীরিক অবস্থা বিবেচনা করে মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। সে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com