শনিবার, ০৫:০০ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

অন্তর্বর্তী সরকার ও আগামী সংসদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা ঘোষণা করেছেন আপিল বিভাগ। এরপর অন্তর্বর্তী সরকারের শপথ, গঠন ও আগামী সংসদ নিয়ে নিয়ে প্রশ্ন তোলা সুযোগ নেই।’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এ বিষয়ে আদেশ দেওয়ার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘সুপ্রিম কোর্ট কোনো আইন পাস করার নির্দেশ দিতে পারে না। গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনগণের অধিকার নিশ্চিত করতে আদালতের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। এখানে গণঅভ্যুত্থানের বৈধ বা অবৈধতার প্রশ্ন নেই। অন্তর্বর্তী সরকার জনগণের সরকার-বিজয়ী জনতার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত হয়েছে, তাই এটি কোনোভাবে প্রশ্নের মুখে পড়বে না।’

তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানের সময় সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি বসে অন্তর্বর্তী সরকার গঠনে মতামত দিয়েছে। রাষ্ট্রপতি যদি মতামত নিতে পাঠান, তখন তা তৎকালীন আপিল বিভাগ সম্পন্ন করেছে। এটি কোনো শুনানি বা জাজমেন্ট নয়।’

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য পরবর্তী সংসদের অনুমোদন প্রয়োজন নেই।’

প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে আজ আদেশ দেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এ আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com