শনিবার, ০১:৫০ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিম্ন আদালতে মাসব্যাপী অবকাশ শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

সারাদেশের নিম্ন আদালতে মাসব্যাপী বাৎসরিক অবকাশ মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অবকাশ চলবে।

সারাদেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল এই অবকাশের আওতায় থাকবে। অবকাশকালে এসব আদালতে বিচারাধীন দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ থাকবে। তবে সারাদেশের ম্যাজিস্ট্রেট আদালত এই ছুটির আওতাবহির্ভূত থাকছে।

‎এদিকে, অবকাশকালীন সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খানকে জরুরি মামলাসমূহ নিষ্পত্তি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৮, ৯, ১০, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

‎অন্যদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকেদায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৯, ১০, ১১, ২১, ২২ ও ২৩ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

‎ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত বাৎসরিক ছুটির আওতাবহির্ভূত রয়েছে।

‎‎এ বিষয়ে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন,‘প্রতি বছরের মতো এবারও নিম্ন আদালতে অবকাশ শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া অবকাশ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে ঢাকার চিফ মেট্র্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থানার সাথে রিলেটেড থাকায় এসব আদালত কখনো বন্ধ হয় না। মামলার অনেক চাপ থাকে। রেওয়াজ অনুযায়ী অবকাশ শুরু হয়েছে।’

‎জানা গেছে, দুই বছর আগেও চিফ মেট্র্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সঙ্গে বিশেষ জজ আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে অবকাশকালীন সময়ে বিচারকাজ চলত। গত বছর থেকে এই দুই আদালতে ছুটি শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকার ৬ষ্ঠ বিশেষ জজ আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com