রবিবার, ০৯:২৭ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

গৌরনদীর টরকী বন্দর রাধা গোবিন্দ মন্দিরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা।

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুন 
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত
বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সোমবার রাতে বরিশালের গৌরনদীর একটি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার রাত ৮টায়  উপজেলার টরকী বন্দরের সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ওই প্রার্থনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মন্দিরের পুরোহিত শ্রী উত্তম চক্রবর্তী প্রার্থনা অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এর আগে তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন।
গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সহ-সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী, কোষাধ্যক্ষ শ্রীকৃষ্ণ চক্রবর্তী, সদস্য বিপুল ঘোষ, টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গুরুদাস গোস্বামী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com