বৃহস্পতিবার, ০৮:২৭ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশ্বে তেলের দাম কমলেও দেশে কেন কমছে না? কারণ জানালেন মন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৭৬ বার পঠিত

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে কমছে না, উল্টো আরো বাড়ানোর প্রস্তাব উঠেছে। এর কারণ হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে ডলারের দাম বেড়ে যাওয়ায় এর সুফল পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন বিষয়টি খতিয়ে দেখবে।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে। কিন্তু আমাদের দেশে ডলারের দামটা বেড়ে গেছে। তাই যে সুফলটা পাওয়ার কথা, সেটা পাওয়া যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন পুরো বিষয়টি চেক করবে।

শিগগিরই ভোজ্যতেলের দাম সমন্বয় হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শিগগিরই তারা (ট্যারিফ কমিশন) বসবে। ওরা (তেল ব্যবসায়ীরা) তো একটা দাবি (প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো) দিয়েছে, সেটা জাস্টিফাইড কিনা সেটা এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে ঠিক করবে।’

পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীতে পণ্যের দাম অনেক বাড়ানো হয়েছে। এ বিষয়ে কোনো তদারকি আছে কিনা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা তো বাণিজ্য মন্ত্রণালয় করবে না। কতটুকু বাড়ার কথা সেটা সড়ক পরিবহন মন্ত্রণালয় ঠিক করছে। আরো আলোচনা চলছে, এক্সাক্টলি কত হওয়া উচিত।’

টিপু মুনশি বলেন, ‘আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করেই জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে। এখনো যদি ধরা হয় ডিজেলের দাম আজকের বাজারে প্রতি লিটারে আট টাকা করে লোকসান হচ্ছে।’

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী তার হিসাব দিয়েছেন, এই মুহূর্তে কী দাম হয়েছে এবং আশেপাশের দেশে কী দাম আছে। সেটাতে দেখা গেছে প্রতিবেশী দেশ থেকে আমাদের দেশে দাম কম আছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com