বৃহস্পতিবার, ০৭:৩০ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

তেল উৎপাদন কমানোর চুক্তি বাড়াল ওপেক প্লাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস ২০২৬ সাল পর্যন্ত তেল উৎপাদন কমানোর বর্তমান চুক্তি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৩০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে ইরাকের তেল মন্ত্রণালয়। খবর শাফাক নিউজের।

জোটটি জানিয়েছে, চলতি ডিসেম্বরে ১ লাখ ৩৭ হাজার ব্যারেল প্রতিদিন অতিরিক্ত উৎপাদন বাড়ানোর শেষ ধাপ শেষ করে ২০২৬ সালের প্রথম তিন মাসে সব ধরনের উৎপাদন সমন্বয় স্থগিত করা হবে।

ইরাকের তেল মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, উৎপাদনের বর্তমান লক্ষ্যমাত্রা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে জয়েন্ট মিনিস্টেরিয়াল মনিটরিং কমিটি কাজ চালিয়ে যাবে।

এক পৃথক বৈঠকে সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্থান, আলজেরিয়া ও ওমান—এই আট দেশ তাদের অতিরিক্ত স্বেচ্ছা উৎপাদন কমানো অব্যাহত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে।

তারা ২০২৩ সালের এপ্রিলে ১৬.৫ লাখ ব্যারেল এবং নভেম্বরে ২২ লাখ ব্যারেল স্বেচ্ছা কাটতি ঘোষণা করেছিল। চলতি বছরের অক্টোবর থেকে তারা ধাপে ধাপে এই কাটতি শিথিল করছে।

জোট জানিয়েছে, বাজার পরিস্থিতি খারাপ হলে এই প্রক্রিয়া বন্ধ, চালু বা পরিবর্তন করা যেতে পারে।

বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ সরবরাহ করে ওপেক প্লাস। বর্তমানে জোটের মোট উৎপাদন ৩ কোটি ৯৭ লাখ ২৫ হাজার ব্যারেল প্রতিদিন, যা এখনো কাটতির আওতায় রয়েছে।

বৈশ্বিক তেলের দাম স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com