বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় বরিশালের গৌরনদীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল’র আয়োজনে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে শনিবার বাদ আছর বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া, জাতীয়তাবাদী মহিলা দল এর গৌরনদী উপজেলা শাখার সাবেক আহবায়ক তাসলিমা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরনদী উপজেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, যুগ্ম আহবায়ক বদরুজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন।
জাতীয়তাবাদী মহিলা দল এর গৌরনদী উপজেলা শাখার নেত্রী তানিয়া আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আনোয়ারা বেগম, নারগিস আক্তার,শামচুন নাহার,জান্নাতুল ফেরদৌসী, মেহেরুন নেছা,সেনোয়ারা বেগম, নুপুর আক্তার,পাপিয়া বেগম প্রমূখ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দেশ ও জাতীর শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরনদী উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব।।
এ জাতীয় আরো খবর..