মঙ্গলবার, ০৯:৪২ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুনিয়র হকি বিশ্বকাপ: বাংলাদেশের প্রতিপক্ষ আজ অস্ট্রেলিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

ঘরোয়া প্রস্তুতি নিয়েই চেন্নাইয়ের মাদুরাইতে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। তবে জুনিয়র হকি বিশ^কাপে খেলতে গিয়ে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে লাল সবুজের যুবারা। ভারতে সপ্তাহখানেক অনুশীলনের পাশাপাশি চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে জয়ও পেয়েছে তারা। মূল টুর্নামেন্টের আগে এই দুই জয়ে আত্মবিশ্বাস বেড়েছে দলটির। সেই আত্মবিশ^াস নিয়েই আজ নিজেদের ময়দানি লড়াই শুরু করছে বাংলাদেশ। প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ময়ূর রাধাকৃষ্ণ হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

শুক্রবার জুনিয়র হকি বিশ^কাপের খেলা শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে জার্মানি ৪-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে এবং আয়ারল্যান্ড ৪-৩ গোলে হারিয়েছে কানাডাকে। আজ টার্ফে নামবে বাংলাদেশ। শক্তিমত্তায় গ্রুপের তিন প্রতিপক্ষই (অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া) বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবে ভারতে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ জিতে এখন বিশ্বকাপে ভালো কিছুর আশা করছে তারা। প্রস্তুতি ম্যাচে গোল পেয়েছেন আমিরুল ইসলাম, রাকিবুল হাসান, ওবায়দুল হোসেন ও হুজাইফা হোসেন। ম্যাচ শুরুর আগে অধিনায়ক মেহরাব হাসান বলেন, ‘আগে কখনই আমরা ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলিনি। ভারতে এসে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেছি। এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। তাদের হারাতে পেরে আরও ভালো লাগছে। চিলিকেও হারিয়েছি। এখানে আসার পর দুটি ম্যাচ খেলতে পারায় সবার আত্মবিশ্বাসও বেড়েছে।’ তবে বিশ^কাপে নিজেদের প্রতিপক্ষদের সমীহ করে মেহরাব বলেন, ‘কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই। এটা বিশ্বকাপ, সবাই খুবই শক্তিশালী। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করতে।’ সহকারী কোচ মশিউর রহমান বলেন, ‘দলে ইনজুরির কোনো সমস্যা নেই। আশা করি, সবাই মাঠে সেরাটা দিয়ে লড়বে।’ গত বছর ওমানের মাসকটে হওয়া জুনিয়র হকি এশিয়া কাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ, যার সুবাদে প্রথমবার জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ পান মেহরাব, ওবায়দুলরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com