বৃহস্পতিবার, ০৭:২৮ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ফিলিস্তিন: ২ বছরে ৩৩ হাজার নারী-শিশু হত্যা করেছে ইসরায়েল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গাজায় দুই বছরের যুদ্ধে ইসরায়েল ৩৩ হাজার নারী ও শিশুকে হত্যা করেছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে দেওয়া এক বিবৃতিতে তারা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও পরিকল্পিত অত্যাচারের অভিযোগও তুলেছে। খবর টিআরটি ওয়ার্ল্ড

বিবৃতিতে বলা হয়, গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৫০০ নারী এবং ২০ হাজার শিশুকে হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল।

মন্ত্রণালয়ের অভিযোগ, ইসরায়েল ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে গণহত্যা, বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম, নির্বিচার আটক, নির্যাতন, যৌন সহিংসতা, ঘরবাড়ি ধ্বংস, জমি দখল, দখলদারদের সন্ত্রাস, খাদ্য সংকট সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধ চালাচ্ছে।

তারা আরও অভিযোগ করে, ফিলিস্তিনিদের বিশেষ করে নারীদের লক্ষ্যবস্তু বানাতে ইসরায়েল উন্নত নজরদারি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার গুপ্তচর প্রযুক্তি ব্যবহার করছে।

এই পরিস্থিতিতে ইসরায়েলের বেআইনি দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক চাপ বজায় রাখা, দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, স্বাধীনতা ও অবাধ প্রত্যাবর্তনের অধিকার নিশ্চিত করা জরুরি বলে বিবৃতিতে জোর দিয়ে বলা হয়।

ফিলিস্তিনি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৭০ হাজার মানুষ নিহত এবং আরও ১ লাখ ৭১ হাজারের মতো মানুষ আহত হয়েছেন। এছাড়া দুই বছরের এই আগ্রাসনে গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com