শনিবার, ০১:০৯ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

১৬ ঘণ্টায় নিভল কড়াইল বস্তির আগুন, পুড়ল ১৫০০ ঘর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় ১৬ ঘণ্টা পর সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর বুধবার (২৬ নভেম্বর) খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। গত মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দমকল কর্মকর্তারা জানান, দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ১ হাজার ৫০০ ঘরবাড়ি পুড়ে যায়। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রাণপন চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ঘটনার খবর পেয়েই দ্রুত অভিযান শুরু করা হয়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

এদিকে, রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশও দিয়েছেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এক বিবৃতিতে এ ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com