বৃহস্পতিবার, ০৮:১৬ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বলসোনারোকে ২৭ বছরের সাজা ভোগের নির্দেশ ব্রাজিলের সুপ্রিম কোর্টের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

ব্রাজিলের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড ভোগ শুরু করার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার তার আইনজীবী দল দ্বিতীয় দফা আপিল দাখিল করতে অস্বীকৃতি জানানোর পর বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস এ ঘোষণা দেন। তিনি বলসোনারোর বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আদালত জানিয়েছে, বলসোনারো রাজধানী ব্রাসিলিয়ায় ফেডারেল পুলিশ সদরদপ্তরেই তার সাজা ভোগ শুরু করবেন, যেখানে তিনি বর্তমানে আটক রয়েছেন।

আল জাজিরা সূত্রে খবর, গত সেপ্টেম্বর বলসোনারোকে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

তিনি গণতান্ত্রিক আইনের শাসন বিপর্যস্ত করার চেষ্টা, অভ্যুত্থানের চেষ্টা, সশস্ত্র ষড়যন্ত্রে অংশগ্রহণ, সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং জাতীয় ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত একটি স্থাপনার ক্ষতির জন্য দায়ী হিসেবে দোষী প্রমাণিত হন।

তার ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়। তবে আপিল করার সুযোগ দিতে সেই দণ্ড কার্যকর করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com