মঙ্গলবার, ০৯:২৭ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনস্বার্থে গৌরনদীতে মোবাইল কোর্ট পরিচালনা 

স্টাফ রিপোর্টার,এ,এস,মামুন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত
গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫ গুনগত স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দালাল প্রতিরোধে ও বাটাজোড় এলাকার ডায়গনস্টিক সেন্টার গুলোতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কয়েকজনকে আটক করে মধ্যস্ত্বভোগী হিসেবে কাজ করবে না মর্মে প্রথমবারের মত মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং বাটাজোড় এলাকায় মদিনা ডায়গনস্টিক সেন্টার বন্ধ পাওয়ায় গেটে নোটিশ টাঙানো হয়।
সুইস মেডিকেল সেন্টার এর অপারেশন সেন্টারে পর্যাপ্ত লজিস্টিকস ও অপারেশন শেষে রোগী রাখার রুম না থাকায় এর অপারেশন থিয়েটার এর কার্যক্রম বন্ধ ঘোষণা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর জিম্মায় প্রদান করা হয়। একই সাথে লাইসেন্সের শর্তাবলি ভঙ্গ করে সার্বক্ষণিক ডাক্তার না থাকায় ৫,০০০(পাঁচ হাজার) টারা জরিমানা ও মুচলেকা নেয়া হয়।
একই দিন সড়ক দূর্ঘটনা প্রতিরোধে রাস্তা দখল করে মালামাল রাখা ও ব্যবসায়িক লাইসেন্স না থাকায় দুইজনকে ১০,০০০(দশহাজার) টাকা জরিমানা ও শব্দ দূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ২ টি গাড়িকে ৮,০০০(আট হাজার) টাকা জরিমানা করা হয়।
জনসচেতনতা বাড়াতে সরকারি জমি ও রাস্তাঘাট বেদখল প্রতিরোধে সকলকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী আবশ্যিক জেল দন্ড প্রদানের বিধান সম্পর্কে সচেতন করেন মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারতা জারাব সালেহীন ও তার টিম,  গৌরনদী মডেল থানা পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন  জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত  থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com