মঙ্গলবার, ০৮:০৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘এটা শুধু বিএনপির জয় নয়, মনে হচ্ছে ঈদের দিন’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের মাধ্যমে সংবিধানের ৫৮(১) ও ৫৮(২) অনুচ্ছেদ পুনর্বহাল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের চালু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

রায় ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। এর মানে এই নয় যে শুধু বিএনপি খুশি, আজকে পুরো জাতির জন্য এটা ঈদের দিনের মতো আনন্দের দিন। যে দেশের মানুষ এতদিন ভোট দিতে পারেনি, তারা এখন ভোট দিতে পারবে।’

তিনি জানান, আদালত স্পষ্টভাবে বলেছেন যে এই রায় প্রসপেক্টিভ (ভবিষ্যৎমুখী)। বিএনপির পক্ষ থেকে তারা আগেই আবেদন করেছিলেন যে, আপিল ও রিভিউ নিষ্পত্তির সময় আদালত যেন রায়টি প্রসপেক্টিভ বলে ঘোষণা করেন। সেই আর্গুমেন্ট আদালত গ্রহণ করেছে এবং জাজমেন্টে উল্লেখ করেছে যে, আইনজীবীদের দেওয়া যাবতীয় যুক্তি তারা বিশ্লেষণে নিয়েছেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘আদালত বলেছেন, আর্টিকেল ৫৮(১) এবং ৫৮(২) আবার পুনর্বহাল হলো। এর অর্থই হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে এলো। এটা একটি প্রিলিমিনারি জাজমেন্ট, ইউনানিমাসলি দিয়েছেন। পরবর্তীতে বিস্তারিত জাজমেন্টে আরও কিছু ডিটেইলস থাকতে পারে।’

 

রায়ের রাজনৈতিক তাৎপর্য তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে এই ব্যবস্থা বাতিল করে দেশের মানুষকে, দেশকে ক্ষতি করা হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে সেটাই প্রমাণিত হলো।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা শুধু পালিয়ে যাননি, তিনি যে ব্যবস্থা (তত্ত্বাবধায়ক বাতিল) প্রবর্তন করেছিলেন, সেটাই আজকে আইনের কাছে পরাজিত হলো।’

বিএনপি নেতা জয়নুল আবেদীন এই রায়কে জাতির জন্য ‘ঐতিহাসিক বিজয়’ আখ্যা দিয়ে বলেন, “এটা শুধু বিএনপির জয় নয়, এটা গণতন্ত্রের জয়, ভোটাধিকারের জয়, পুরো জাতির জয়।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com