মঙ্গলবার, ১১:৫২ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে নবাগত জেলা প্রশাসক’র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিদর্শন

স্টাফ রিপোর্টার, এ,এস,মামুন 
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত
১৯ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬ টায় জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে, নগরীর সিএন্ডবি রোডে অবস্থিত চৌমাথা বাজার পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন। এসময় জেলা ম্যাজিস্ট্রেট নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন, মাছ-মাংস, কাঁচাবাজার, মিষ্টির দোকান, মুদি দোকান ইত্যাদি পরিদর্শন করেন। পাশাপাশি তিনি ক্রেতা ও বিক্রেতাদের সাথে খাদ্য নিরাপত্তা, স্থিতিশীল বাজারদর ও সামগ্রিক পরিবেশ নিয়ে সচেতনতামূলক মতবিনিময় করেন। একই সাথে বাজারে শিশুশ্রম বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এসময় বরিশাল জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার, বরিশাল সদর, সহকারী কমিশনার (ভূমি), বরিশাল সদর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, নিরাপদ খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com