রবিবার, ০৫:০৫ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন মুশফিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ঐতিহাসিক দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি বিশেষ এক উপলক্ষও বটে, জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম তার ক্যারিয়ারের শততম টেস্টে মাঠে নেমেছেন, যা বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রথম। মাইলফলক এই ম্যাচে প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। বাংলাদেশ ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান তুলেছে।

দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে। সিলেটে প্রথম টেস্টে তারা আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়েছে। দ্বিতীয় টেস্টে টাইগারদের লক্ষ্য পরিষ্কার, সিরিজটি ধবলধোলাই করে শেষ করা।

শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে মিরপুরে মুশফিকের জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে। দলের সতীর্থরা এবং স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও এই মাইলফলকের মুহূর্তকে উদ্‌যাপন করেছেন। বিসিবি থেকে তাকে স্মারক উপহার তুলে দেওয়া হয়।

বুধবার ব্যাটিং করতে নেমে বাংলাদেশ দলের দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান খেলছিলেন সাবলীলভাবেই। তবে ৩৫ রান করে ফিরলেন সাদমান। ডানহাতি স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন সাদমান। ফিল্ড আম্পায়ার শুরুতে আউট না দিলে রিভিউ নেন অ্যান্ডি বলবার্নি। সফল হন তিনি।

ম্যাকব্রাইনের দ্বিতীয় শিকারে ফেরেন ওপেনার মাহমুদুল। বড় শট খেলতে গিয়ে ৩৪ রান করে ফিরেছেন মাহমুদুল। অনেকক্ষণ ধরেই কিপটে বোলিং করে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন আইরিশ বোলাররা। সেই চাপ থেকে মুক্তি পেতেই হয়তো বড় শট খেলতে চেয়েছিলেন মাহমুদুল।

ডানহাতি স্পিনার ম্যাকব্রাইনের ছক্কা মেরে ৮৮ বলের বাউন্ডারি খরা কাটিয়েছিলেন নাজমুল। তবে পরের বলেই হয়ে গেলেন বোল্ড। ৮ রান করেছেন নাজমুল।

শততম টেস্টে হাফসেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। চতুর্থ উইকেট জুটিতে তিনি মুমিনুল হককে সঙ্গে নিয়ে ২১৪ বলে ১০৭ রান করেন। অবশেষে মুমিনুল ৬৩ রানে আউট হন । তিনি ১২৮ বলে একটি চারে ম্যাকব্রাইনের চতুর্থ শিকার হন তিনি।

এরপর বাংলাদেশের আর কোনো বিপদ হয়নি। মুশফিক পঞ্চম উইকেট জুটিতে লিটন দাসের সঙ্গে ১৬০ বলে ৯০ রান তোলেন। মুশফিক ১৮৭ বলে ৫টি চারে ৯৯ রানে অপরাজিত থাকেন। আর লিটন দাস ৮৬ বলে ২টি চারে ৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com