মঙ্গলবার, ১০:৩৬ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে খাঁদের মধ্যে সাকুরা 

স্টাফ রিপোর্টার এ,এস,মামুন 
  • আপডেট টাইম : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত
ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশে হলি কেয়ার ক্লিনিকের নিকটে বেপরোয়াগতির মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশের খাঁদের মধ্যে পরেছে যাত্রীবাহী সাকুরা পরিবহন। এতে কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। গুরুত্বর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল তিনটার দিকে
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন-বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহি সাকুরা পরিবহন দুর্ঘটনাস্থল অতিক্রম করছিলেন।
এসময় একটি মোটরসাইকেল পাশ্ববর্তী পকেট রাস্তা থেকে বেপরোয়াগতিতে মহাসড়কে ওঠেন। তাৎক্ষনিক মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে দ্রুতগতির সাকুরা পরিবহনটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশের খাঁদের মধ্যে পরে যায়।
তিনি আরও জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষনিক তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ সাকুরা পরিবহনের আহত ১৩ জন যাত্রীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে গুরুত্বর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com