মঙ্গলবার, ০২:৩৭ পূর্বাহ্ন, ২৪ মার্চ ২০২৬, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদী পয়সারহাট সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

 স্টাফ রিপোর্টার, এ,এস,মামুন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার পঠিত
ফরম পূরনের ফি বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার দুপুরে বরিশাল জেলার গৌরনদী’র নাঠৈ টেক্সটাইল ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা কলেজের সামনে গৌরনদী-পয়সারহাট সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে। খবরপেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহীম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
স্থানীয়রা জানিয়েছেন, ব্যস্ততম সড়কটিকে গাছের গুরি ফেলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এসময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পরেন এ সড়ক দিয়ে যাতায়তকারীরা
সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে ইনষ্টিটিউটের
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মমিনুল হক জানিয়েছেন, ফরম পূরনে পূর্বের তুলনায় প্রায় সাতশ’ টাকা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। তাই শিক্ষার্থীরা অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার এর আশ্বাসে শিক্ষার্থীরা তাদের কর্মসূচী প্রত্যাহার করে নেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com