মঙ্গলবার, ০২:৩৪ পূর্বাহ্ন, ২৪ মার্চ ২০২৬, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সাদাপাথর লুটকাণ্ডের অন্যতম সদস্য কারাগারে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পঠিত

সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে সাদাপাথর লুটপাটের ঘটনায় জড়িত অন্যতম সদস্য আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানাপুলিশ। রোববার (১৬ নভেম্বর) আদালতের মাধ্যমে আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জাফলং জিরো পয়েন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় মাদক সেবনের দায়ে আরও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার আনোয়ার হোসেন উপজেলার জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের আগস্ট মাসে জাফলং জিরো পয়েন্টে সংঘটিত পাথর লুটপাটের ঘটনায় আনোয়ার হোসেনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পেয়ে দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিল পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ার তার কয়েক সহযোগীকে নিয়ে জিরো পয়েন্টের একটি রুমে মাদক সেবন করছে। তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘জাফলংয়ের পাথর লুটের ঘটনায় দায়ের করা মামলায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত আছে।’

প্রসঙ্গত, চলতি বছরের ৭, ৮ ও ৯ আগস্ট টানা তিনদিন ধরে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট সাদা পাথর লুট করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৮ আগস্ট গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।’

এর আগে গোয়াইনঘাট থানাপুলিশ গত ১৯ আগস্ট লুটের মামলায় অভিযুক্ত আফজল হোসেন ও জাবেদ আহমদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com