বুধবার, ০১:১৬ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ান এমপিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমানের পোস্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা (এমপি)। নির্বাচনের আগে এমন সমর্থন পেয়ে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান।

শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টে তারেক রহমান লেখেন, ‘আমিসহ অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে স্পষ্টতা এবং বিবেকের সঙ্গে কথা বলেছেন। তাদের সুচিন্তিত হস্তক্ষেপ সর্বজনীন গণতান্ত্রিক নীতি এবং বাংলাদেশি জনগণের কল্যাণের প্রতি গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত করে।’

তিনি লেখেন, ‘বাংলাদেশজুড়ে অনেক নাগরিকই রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনী প্রক্রিয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছেন। এই উদ্বেগগুলো সেসব সাধারণ মানুষের কাছ থেকে এসেছে, যারা কেবল স্থিতিশীলতা, ন্যায়বিচার এবং শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ চায়।’

ওই পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উল্লেখ করেন, ‘এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণকারী সবার নিরাপত্তা, মর্যাদা এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য যে আহ্বান অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা জানিয়েছেন, তা বাংলাদেশে বসবাসকারী সব নাগরিকের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে দৃঢ়ভাবে প্রতিধ্বনিত হয়। গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন এটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং সহিংসতামুক্ত নির্বাচন হয়।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমাদের বাংলাদেশি প্রবাসীরা এই উদ্বেগগুলোকে সততার সঙ্গে প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অস্ট্রেলিয়ান সমাজে তাদের অবদান এবং মাতৃভূমির সঙ্গে তাদের নিরবচ্ছিন্ন সংযোগ আমাদের দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করতে সাহায্য করেছেন। দেশের প্রতি ভালোবাসা থেকে তাদের যে সমর্থন, তা থেকে বাংলাদেশিদের চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষা বিশ্বব্যাপী বোঝা যায়।’

তারেক রহমান বলেন, ‘অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার ভিত্তি ভাগ করে নেয়। আমরা অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তাদের সমর্থন আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্রের প্রতি বিশ্বব্যাপী অঙ্গীকার সম্মিলিত। যখন সব জাতি একত্রিত হয়, তখন আমরা শান্তি, ন্যায়বিচার এবং অগ্রগতির দিকে একে অপরকে উৎসাহিত করতে পারি।’

পোস্টের শেষে একটি ফটোকার্ডও শেয়ার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com