রবিবার, ০১:০৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিচারকের ছেলে হত্যাকাণ্ড: আরএমপি কমিশনারকে আদালতে হাজিরের নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়াকে গণমাধ্যমে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ায় আরএমপি কমিশনারকে তলব করেছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত (রাজপাড়া থানা)-এর বিচারক মামুনুর রশিদ এ আদেশ জারি করেন।

রাজশাহী মহানগর পিপি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম জানান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আগামী বুধবার (১৯ নভেম্বর) সশরীরে আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

এতে বলা হয়, পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর ডাবতালায় একটি বহুতল ভবনে ঢুকে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলেকে হত্যা এবং স্ত্রীকে আহত করার অভিযোগে লিমন মিয়া নামে এক যুবককে হেফাজতে নেয় পুলিশ।

এদিন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় লিমন মিয়া (৩৫) আত্মপক্ষ সমর্থন করে গণমাধ্যমে বক্তব্য দেন। যা বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে। বিষয়টি নজর আসার পর আদালত এই আদেশ জারি করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com