রবিবার, ০১:১০ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নারায়ণগঞ্জে সড়কের পাশে থাকা মিনিবাসে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ের সামনে থামিয়ে রাখা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক ৬টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনূর আলম জানান, মিনিবাসটি শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চালক সেখানে রেখে চলে যান। পরদিন শনিবার সকালে বাসটিতে হঠাৎ আগুন দেখা গেলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে বাসের সিট ও গ্লাস পুড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে তখন যাত্রী বা চালক কেউ না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান স্থানীয়ারা।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হলেও এটি যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণেও হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি শাহিনুর আলম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com