শুক্রবার, ০২:৫২ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান বিএনপির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

বুধবার (১২ নভেম্বর) সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে এ আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা কনসার্নে থাকার মতোই বিষয়। বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে এটাই প্রত্যাশা। আর যেহেতু আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, তাদের নেত্রীও নেই। তাদের কর্মসূচি নিয়ে আলোচনারও কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্ত অবস্থান নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তা খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। কারণ আওয়ামী লীগ ছাড়াও যে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে।’

আমীর খসরু বলেন, ‘দেশের মানুষ সচেতন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্থ করার কোনো সুযোগ নেই।’

নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই বলেও জানান তিনি। ‘তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। কারণ এই নির্বাচনে তাদের সম্পৃক্ততা রয়েছে’, বলেন আমীর খসরু।

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে কীভাবে বিএনপি এগোচ্ছে, মনোনয়ন প্রক্রিয়া কী হয়েছে, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ এসব বিষয় নিয়ে আলাপ হয়েছে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে। নির্বাচন কমিশনকে সহায়তার পাশাপাশি পর্যবেক্ষক পাঠাবে, সুশীল সমাজের সঙ্গেও কথা বলবে তারা মূলত নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com