রবিবার, ০৬:৫৩ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

পুরান ঢাকায় মামুন হত্যা: দুই শুটারসহ গ্রেপ্তার ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

রাজধানীর পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

ডিবি জানায়, মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই শ্যুটারসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (১২ নভেম্বর) ব্রিফিং করবে ডিএমপি। ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিস্তারিত তুলে ধরবেন।

প্রসঙ্গত, গত সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুই অস্ত্রধারীর গুলিতে মামুন নিহত হন। তিনি মামলার হাজিরা দিয়ে বের হচ্ছিলেন বলে জানা গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে হাসপাতাল প্রাঙ্গণে ঢুকছেন। এ সময় মাস্ক পড়া দুইজন ব্যক্তি তাকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এরপর তারা সেখান থেকে পালিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com