শুক্রবার, ০২:৫২ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

তাদের ভুলি কী করে: নিপুণ রায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

আওয়ামী লীগের ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা প্রত্যেক নেতাকর্মীর মঙ্গল কামনা করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।তিনি বলেছেন, ‘এই মানুষগুলোর অবদান ভুলে যাওয়া আমাদের মতো মাঠের কর্মীর জন্য খুব কঠিন।’

রোববার (১০ নভেম্বর) দিবাগত রাতে ‘তাদের ভুলি কী করে’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে নিপুণ রায় লিখেছেন, ‘আওয়ামী লীগের ভয়াবহ দুঃশাসন, চলছে গুম, খুন, হামলা-গায়েবি মামলা, গ্রেপ্তার, চারদিকে আতঙ্ক। বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার-পরিজন ঘর ছাড়া। বিএনপি বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করা ছিল দুঃস্বপ্নের মতো। এমন পরিস্থিতিতে দলের কর্মসূচি পালন করা ছিল মৃত্যুসম।’

তিনি লেখেন, ‘সেই সময় রাজপথে অথবা কারাগারে অথবা রিমান্ডে ডিবি অফিসে অথবা আদালত পাড়ায় যারা ছিল আমাদের সাথী। যারা আন্দোলন সফল করতে আমাদের মতো মাঠের কর্মীদের দিকনির্দেশনাসহ নানাভাবে সহযোগিতা করতেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিসহ ঢাকা জেলার প্রতিটি নেতাকর্মী বিশেষ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি। এই মানুষগুলোর অবদান ভুলে যাওয়া আমাদের মতো মাঠের কর্মীর জন্য খুব কঠিন।’

বিএনপির এই নেত্রী আরও লেখেন, ‘গ্রেপ্তার এড়িয়ে কিভাবে কর্মসূচি করা যায় তাদের কাছ থেকে নানা পরামর্শের পাশাপাশি রাজপথেও পেয়েছি। জুলাই আন্দোলনে হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করলেও নরমাল ফোনে কথা বলে দলের দিকনির্দেশনা আদান-প্রদান হতো।’

পোস্টের শেষে নিপুণ রায় লিখেছেন, ‘আজ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা প্রতিটি নেতাকর্মীর মঙ্গল কামনা করি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com