বৃহস্পতিবার, ০২:১৮ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামির আঘাত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান।রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির ছোট ছোট ঢেউ আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, প্রথম সুনামির ঢেউ বিকেল ৫টা ৩৭ মিনিটে ইওয়াতে জেলার মিয়াকো শহরে আঘাত হানে, তবে এটি এতটাই ক্ষুদ্র ছিল যে তার উচ্চতা পরিমাপ করা সম্ভব হয়নি।

কিন্তু দুই মিনিট পরেই ১০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ অফুনাতোতে পৌঁছায়। এর আগে বিকেল ৫টা ৩ মিনিটে ইওয়াতে উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এর ফলে এক মিটার (তিন ফুট) পর্যন্ত উচ্চতার সম্ভাব্য সুনামি সতর্কতা জারি করে জেএমএ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৮।

জেএমএ এক বুলেটিনে জানিয়েছে, ‘ইওয়াতে উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে’, এবং সতর্ক করে বলা হয়েছে, যে কোনো সময় ঢেউ আঘাত হানতে পারে।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, আজ ৫ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প হয়েছে। জাপানি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, সমুদ্র শান্ত রয়েছে।

এর আগে আজ সকালে একই অঞ্চলে ৪ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৮ মাত্রার ছয়টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ঘটনায় সুনামির সতর্কতা জারি করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com