শুক্রবার, ০১:১৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

এআইয়ের সঙ্গে ‘প্রেম করছে’ ২৮ শতাংশ মার্কিনি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের সঙ্গে ‘অন্তরঙ্গ বা রোমান্টিক’ সম্পর্কে আছে যুক্তরাষ্ট্রের প্রায় এক তৃতীয়াংশ মানুষ। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

ভ্যানটেজ পয়েন্ট কাউন্সিলিং সার্ভিসের করা জরিপে দেখা গেছে, ৫৪ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, এআই তাদের কাছে সহকর্মী, বন্ধু কিংবা পরিবারের সদস্যের মতোই আচরণ করে। আর ২৮ শতাংশ জানিয়েছে এআইয়ের সঙ্গে তাদের অন্তরঙ্গ বা প্রেমের সম্পর্কই রয়েছে। কয়েকজন জানিয়েছেন, এআই তাদের কাছে সহকর্মী কিংবা থেরাপিস্টের মতো ভূমিকা পালন করে।

জরিপ অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যবহৃত চ্যাটবট চ্যাটজিপিটি। এ ছাড়া অ্যাপলের সিরি ও গুগলের জেমিনিও শীর্ষ পাঁচে রয়েছে।

যুক্তরাষ্ট্রেরের ইনস্টিটিউট অব ফ্যামিলি স্টাডিজ জানিয়েছে, কৃত্রিম এই সম্পর্কের কারণে প্রকৃত সম্পর্কের গভীরতা কমে যাচ্ছে। গত জুনে স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও এআই গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছিলেন এক ব্যক্তি।

সাম্প্রতিক জরিপে দেখা যায় ৩৭ দশমিক ৫৫ শতাংশ মার্কিনি আর মানবিক সম্পর্ক চাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com