রবিবার, ০৭:৫৭ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

হবিগঞ্জে মসজিদ থেকে বের হওয়ার সময় একজনকে ছুরিকাঘাতে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ছুরিকাঘাতে ইমরুল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত ইমরুল ওই গ্রামের সুনাহর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ আগস্ট বনগাঁও ও পিঠুয়া গ্রামের মধ্যবর্তী হাসানখালি এলাকার একটি কালভার্টের নিচ থেকে জাবেদ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাবেদ বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। ওই ঘটনার পর করা হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ইমরুলকে গত ১৬ সেপ্টেম্বর নবীগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

স্থানীয়রা জানান, জাবেদ হত্যাকাণ্ড নিয়ে ক্ষুব্ধ ছিলেন তার স্বজনেরা। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় জাবেদের ভাই রুশেল মিয়া হঠাৎ ছুরি নিয়ে ইমরুলের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘ঘটনার পর থেকেই অভিযুক্ত রুশেলকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com