মঙ্গলবার, ০৮:১৭ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মঞ্জুরুল ও জ্যোতিকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য আরেক নারী ক্রিকেটারের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

টাইগ্রেস পেসার জাহানারা আলমের অভিযোগের ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম ও প্রয়াত সাবেক ইনচার্জ তাওহীদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন তিনি। তীব্র সমালোচনায় মাতেন বর্তমান নারী দলের অধিনায়ক জ্যোতিরও। এবার মঞ্জুরুল-জ্যোতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ।

রুমানা দাবি করেন, জ্যোতি অধিনায়ক হওয়ার পর থেকেই তাকে দল থেকে বের করে দিতে চেষ্টা করে এবং একপর্যায়ে সফল হয়। তিনি বলেন, ‘ও (জ্যোতি) ক্যাপ্টেন হওয়ার পর থেকেই আমাকে টিম থেকে বের করার জন্য উঠেপড়ে লেগেছে। সেটা সে সফল হয়েছে। আমি টিমে নেই কেন? ম্যানেজমেন্ট আমাকে বলছে আমি পারফর্মার, কিন্তু আমি নাকি আনফিট। ওনাদের জানা উচিত একজন আনফিট খেলোয়াড় কখনও পারফর্মার হতে পারে না।’

মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারা যে অভিযোগ তুলেছে সেটি এতদিন ধামাচাপা থাকায় অখুশি রুমানা। একইসঙ্গে প্রশ্ন তুলেন মঞ্জুরুলের চরিত্র নিয়েও। এ প্রসঙ্গে রুমানা বলেন, ‘আমার কাছে এটা কষ্টই লেগেছে যে, বিষয়টি এতদিন ধামাচাপা ছিল। ও (জারুহানারা) এটা এতদিন পরে তুলেছে, এটা খারাপ লেগেছে। আর ওনার (মঞ্জুরুলের) ক্যারেক্টার নিয়ে আমি আগেও বলেছি, উনি এই টাইপের। এখন ওর (জাহানারা) সঙ্গে যা করা হয়েছে সেগুলো আমার স্বচক্ষে দেখা না, আমি এটা নিয়ে জানি না। তবে আমি এইটুকু জানি, একটা মেয়ে মানুষ এইটুকু বুঝতে পারার কথা যে কখন তাকে ‘গুড টাচ’ বা ‘ব্যাড টাচ’ করা হয়।’

বর্তমান অধিনায়ক জ্যোতির কথা যারা শুনে তাদের নিয়েই দল গঠন করা হয়, এমন দাবি রুমানার। তিনি আরও জানান, অনেকেই জ্যোতির ‘খেদমত’ করে দলে জায়গা পেতে। রুমানা বলেন, ‘ও (জ্যোতি) তো জুনিয়রদের নিয়েই টিম করে। ওর কথা যারা শোনে, ও তাদের নিয়েই টিমটা গঠন করেছে সবসময়। ব্যাগ টানার কাজ আমরাও দেখেছি, জাহানারাও দেখেছে। এটা স্বেচ্ছায় করেছে, কারণ তাকে তো টিমে থাকতে হবে। জ্যোতির যদি একটু ‘খেদমত’ করতে পারে, তাহলে তো টিমে থাকতে পারবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com