রবিবার, ০৮:১৬ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

কাকরাইলে গির্জার ফটকে ককটেল বিস্ফোরণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের ফটকে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একটি ফটকের সামনেই বিস্ফোরিত হয়।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফটকের ভেতর থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিস্ক্রিয় করে।

এ সময় ডিএমপির ডগ স্কোয়াডকে তল্লাশি চালাতেও দেখা যায়। তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি।

এ ব্যাপারে ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, গির্জা লক্ষ্য করে দুটি ককটেল মারা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

গির্জা সূত্রে জানা গেছে, সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জা প্রাঙ্গণে শনিবার (৮ নভেম্বর) সকালে একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন গির্জা থেকে ৬০০ অতিথি অংশ নেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com