শুক্রবার, ০৪:৫৩ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নেবে: নাহিদ ইসলাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল এককভাবে অংশ নেবে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের গোদনাইলে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান। গত ২৬ অক্টোবর দীর্ঘ চিকিৎসার পর মারা যান জুলাই আন্দোলনের সময় গুরুতর আহত গাজী সালাউদ্দিন।

নাহিদ ইসলাম শহীদ পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের আমরা কখনও ভুলে যেতে পারি না। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের হওয়া উচিত। কেবল সাময়িক নয়, দীর্ঘমেয়াদি সহায়তাও নিশ্চিত করতে হবে।

তিনি জানান, দেশের ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে শ্রদ্ধা ও সংহতির নিদর্শন হিসেবে বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, যারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোই নাগরিক পার্টির অঙ্গীকার। তাদের ত্যাগই আমাদের প্রেরণা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com