রবিবার, ০৯:০৫ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন রুবাবা দৌলা। 

সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় যোগ দিবেন তিনি।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পেয়ে বোর্ডে আসছেন রুবাবা।

তিনি উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। এর আগে এনএসসির মনোনয়ন পেয়ে বিসিবির পরিচালক হন ইশফাক আহমেদ।

তবে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করার কারণে নির্বাচিত হওয়ার পরই বিতর্কের মুখে এনএসসি তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তার জায়গায় রুবাবাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে এনএসসি।

রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন।

তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর ছিল।

রুবাবার মামা শিল্পী কামরুল হাসান এবং জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম তার ফুপু।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করেছেন। স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বাংলাদেশের নারীদের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ পুরস্কার পান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com