শুক্রবার, ০৫:৪৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদল নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, এ.এস মামুন
  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
“মাদকের বিরুদ্ধে হতে হবে সোচ্চার নয়তো আগামীতে ধ্বংস হবে পরিবার”  বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) গভীর রাতে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার একটি মাদকস্পটে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত গৌরনদী মডেল থানার একটি বিশেষ টিম নিয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং পৌর যুবদল নেতা গোলাম মাহতাবকে হাতেনাতে আটক করা হয় বলে নিশ্চিত করেছে সূত্রটি। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সুন্দরদী মহল্লার ওই স্থানে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু যুবক মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে আটক করা সম্ভব হয়েছে। তবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও কয়েকজন অভিযানের আগ মুহূর্তে পালিয়ে যায় বলে জানা গেছে। এ বিষয়ে জানতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, আটক গোলাম মাহতাবের কাছ থেকে সরাসরি ইয়াবা না পাওয়া গেলেও তিনি ওই স্থানে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। অন্যদিকে, এ ঘটনায় গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন বলেন, ‘আমি জানতে পেরেছি মাদক সেবনকালে মাহতাবকে আটক করেছে পুলিশ। মাদক সেবন বা বিক্রি কোনোটিই দল কখনো প্রশ্রয় দেয় না। কেউ যদি দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত থাকে তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com