মঙ্গলবার, ১১:৫০ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরনদীতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় জাতীয় সমবায় দিবস উদযাপন 

এ.এস মামুন
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত
“‎সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য কে বুকে ধারণ করে বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
গৌরনদী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা এবং সফল সমবায়ীদের সম্মাননা প্রদান।
শনিবার ০১ লা নভেম্বর ২০২৫ সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে বর্নাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার  আফসানা শাখী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইরাহিম।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিসিডিবির জেলা ব্যবস্থাপক সুদীপন খীশান এবং গৌরনদী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ মন্ডল প্রমুখ। ‎বক্তারা সমবায়কে ‘উন্নয়নের চাবিকাঠি’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি স্বনির্ভর সমাজ গঠন ও বেকারত্ব নিরসনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য।” তারা আরও বলেন, সরকারের চলমান উন্নয়ন অভিযাত্রায় সমবায় খাত একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com