রবিবার, ০৯:১৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ২৫৬ জনে দাঁড়ালো

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পঠিত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার আরও একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো ২৫৬ জনে।

বুধবার (২৯ অক্টোবর) গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।

চিকিৎসা সূত্র জানায়, মঙ্গলবার গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদক মোহাম্মদ আল-মুনিরাউই নিহত হন।

মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত এবং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা করছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষা দিতে এবং তাদের হত্যার চলমান অপরাধ বন্ধ করতে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানাই।’

প্রসঙ্গত, গাজা অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল।

ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com