মঙ্গলবার, ১১:৫২ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরনদীতে মাদকমুক্ত সমাজ গঠণে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পঠিত
“মাদকের বিরুদ্ধে হতে হবে সোচ্চার, নয়তো আগামীতে ধ্বংস হবে পরিবার”  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-গৌরনদী উপজেলা পৌর শাখার উদ্যোগে বর্তমান সমাজে মাদক ভয়াবহ রূপ নিয়েছে। গ্রাম-গঞ্জের প্রতিটি পাড়া মহল্লা কিংবা অলিগলিতে হাত বাড়ালেই এখন মাদক মিলছে। এসব মাদক বিক্রেতাদের দমনে প্রশাসনের তেমন কোন কার্যকর ভূমিকা চোখে পরছেনা। তাই মাদকমুক্ত সমাজ গঠনে যুবদল এখন থেকে অগ্রনী ভূমিকা পালন করবে। কোন মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনকারী কেউ যুবদলের কোন ইউনিটে সদস্য পর্যন্ত হতে পারবেনা।
পাশাপাশি আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার সুফল প্রত্যেক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যুবদলকে পৌঁছে দিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য যুবদলের প্রত্যেক ইউনিটের নেতাকর্মীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন। গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান।
উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব মাহাতাব হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, যুগ্ম আহবায়ক এমএ গফুর, মাসুদ হাসান মিটু তালুকদার, গৌরনদী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার। সভাপতি আনোয়ার সাদাত তোতা, বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, যুগ্ম আহবায়ক এমএ গফুর, মাসুদ হাসান মিটু তালুকদার, গৌরনদী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার। বক্তব্য রাখেন-যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদ, মানিক মৃধা, মনির হোসেন, শাহাবুদ্দিন বেপারী, শাহিন শিকদার, জসিম হাওলাদার, কিরন সরদার, সিরাজ হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এসএম হীরা প্রমুখ। আলোচনা সভা শেষে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বর্ণাঢ্য র‍্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com