বৃহস্পতিবার, ০১:০৯ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌকায় মার্কিন হামলা, নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

প্রশান্ত মহাসাগরে আরেকটি সন্দেহভাজন মাদকবাহী নৌকার ওপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে নৌকায় থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন, তবে মার্কিন বাহিনীর কেউ আহত হয়নি।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) এ খবর জানিয়েছে।

বিবিসি সূত্রে খবর, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ওই নৌকায় থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন, তবে মার্কিন বাহিনীর কেউ আহত হয়নি।

তিনি আরও বলেন, ‘মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নৌকাটির গতিবিধি আগে থেকেই জানত এবং ধারণা করা হচ্ছিল এটি আন্তর্জাতিক জলসীমার একটি পরিচিত রুটে মাদক বহন করছিল।’

এই হামলাটি ২ সেপ্টেম্বরের পর থেকে সন্দেহভাজন মাদকবাহী নৌকার ওপর মার্কিন বাহিনীর অষ্টম হামলা, তবে এটি প্রশান্ত মহাসাগরে প্রথম।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আন্তর্জাতিক জলসীমায় নৌকায় বোমা হামলার বিষয়ে তার প্রশাসনের বৈধ ক্ষমতা রয়েছে। তবে স্থলভাগে হামলা চালানোর সিদ্ধান্ত নিলে কংগ্রেসের অনুমতি নেওয়া হতে পারে।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এটা করতে পারি, আর যদি স্থলভাগে যাই, তাহলে হয়তো কংগ্রেসে ফিরে যাবো।’

ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন “পুরোপুরি প্রস্তুত” স্থলভাগেও মাদকবিরোধী অভিযান সম্প্রসারণে- যা পরিস্থিতির বড় রকমের উত্তেজনা সৃষ্টি করতে পারে।

ওভাল অফিসে ট্রাম্পের পাশে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘যারা মাদকবাহী নৌকা বিস্ফোরিত হতে দেখতে চায় না, তারা যেন যুক্তরাষ্ট্রে মাদক পাঠানো বন্ধ করে দেয়।’

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, পানিতে দ্রুতগতিতে চলা নীল রঙের একটি স্পিডবোট হঠাৎ মার্কিন গোলাবর্ষণে ধ্বংস হয়ে যায়।

সম্প্রতি মার্কিন কংগ্রেস সদস্যদের কাছে পাঠানো এক ফাঁস হওয়া স্মারকলিপিতে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা মাদক পাচারকারী সংগঠনগুলোর সঙ্গে “অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে” জড়িত আছে বলে বিবেচনা করছে।

সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোর ওপর মার্কিন হামলায় এ পর্যন্ত অন্তত ৩৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে একটি ছিল সম্প্রতি ক্যারিবীয় সাগরে আধা-ডুবোজাহাজে হামলা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com