বুধবার, ০২:৩৫ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাহারাদারদের বেঁধে রেখে গৌরনদীর হোসনাবাদ বাজারের ৫টি দোকানে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৫ কোটি টাকার সম্পদ লুট

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

অস্ত্রের মুখে পাহারাদারদেরকে জিম্মি করে বেঁধে রেখে মঙ্গলবার দিবাগত ভোর রাতে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ (সাহেবের চর লঞ্চঘাট)বাজারের ৩টি স্বর্ণের দোকান, ১টি বিকাশ ও মোবাইল টেলিকমের দোকান এবং ১টি মুদি দোকানের সর্বস্ব লুট করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। এ ঘটনায় ওই বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতংক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী, পাহারাদার, বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ডাকাত দল ওইদিন ভোর রাত ৩টার দিকে সশস্ত্র অবস্থায় বাজারে হানা দেয়। এরপর তারা বাজারের পাহারাদারদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে তারা বাজারের বাজারের ৩টি স্বর্ণের দোকানসহ ৫টি দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে দোকানের সিন্দুক ও ক্যাশবাক্স ভেঙে কয়েক কোটি টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ৫ কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। ওই বাজারের ‘ফেন্সি জুয়েলার্সের মালিক সঞ্জয় রায় বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। আমাদের দোকানের সিন্দুকে নগদ টাকা, ক্রয়কৃত স্বর্ণ ও স্বর্ণালংকার এবং গ্রাহকদের জমা দেওয়া স্বর্ণ ও স্বর্ণালংকার রাখা ছিল। আমার ক্ষয়-ক্ষতির পরিমাণ এত বেশি যে তা পুষিয়ে ওঠা কোনভাবেই সম্ভব নয়।
বাজারের নিউ জনপ্রিয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. হাবিবুর রহমান জানান, গভীর রাতে একদল ডাকাত অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা বিভিন্ন দোকানের সাটারের তালা ভেঙে ভেতরে ঢোকে। স্বর্ণ, স্বর্ণালংকার, নগদ টাকা ও দামি দামি সব সব মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা বাজার থেকে কমপক্ষে ৫ কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।
তিনি বলেন, বাজারের ব্যবসায়ীরা এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা বাজারের নিরাপত্তা জোরদার করাসহ দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের গ্রেফতার ও লুট হওয়া সম্পদ উদ্ধারের জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবসায়ীদেরকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। ঘটনার তদন্তে পুলিশ ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com