শুক্রবার, ০৫:৫০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জনআকাঙ্ক্ষা: নির্যাতিত জননেতা এম জহির উদ্দিন স্বপনকে এমপি হিসেবে দেখতে চায় মানুষ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পঠিত
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন রাজনৈতিকভাবে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু। এ আসনের সাধারণ মানুষ বারবার তাদের আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন একজন নির্যাতিত, সংগ্রামী এবং জনপ্রিয় নেতাকে সংসদ সদস্য হিসেবে দেখতে। সেই আকাঙ্ক্ষার নাম বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, জননন্দিত নেতা এম জহির উদ্দিন স্বপন।
স্বপন ভাই শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি তৃণমূলের প্রাণের স্পন্দন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার নির্যাতিত হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, কারাভোগ করেছেন; কিন্তু কখনো জনগণের প্রতি দায়িত্ব থেকে সরে যাননি।
কেন জনগণ তাকে এমপি হিসেবে চায়?
তিনি গণতন্ত্রের রক্ষক, ভোটাধিকার প্রতিষ্ঠার সৈনিক।
তৃণমূল কর্মীদের কাছে স্নেহময় অভিভাবক এবং সবসময় কর্মীবান্ধব।
মাটি ও মানুষের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে তার; সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে থাকেন।
সৎ, নির্লোভ, ত্যাগী ও আপোষহীন নেতৃত্বের জন্য তার গ্রহণযোগ্যতা সর্বজনবিদিত।
রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করে নতুন নেতৃত্ব গড়ে তুলছেন।
বরিশাল-১ আসনের উন্নয়ন পরিকল্পনা ও মানুষের অধিকার নিয়ে তার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে।
এম জহির উদ্দিন স্বপন বিশ্বাস করেন রাজনীতি মানে মানুষের কল্যাণ। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে তিনি কাজ করেন জনগণের অধিকার ও ন্যায়ের জন্য। তাঁর নেতৃত্বে বরিশাল-১ আসন একদিন সত্যিকারের উন্নয়ন, গণতন্ত্র ও সমতার প্রতীক হয়ে উঠবে – এ বিশ্বাস করেন এখানকার সাধারণ মানুষ। বরিশাল-১ আসনের ভোটাররা দৃঢ়ভাবে মনে করেন, “আমাদের আসনের প্রকৃত প্রতিনিধি, নির্যাতিত জননেতা এম জহির উদ্দিন স্বপন ভাইকেই আমরা এমপি হিসেবে চাই।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com