শুক্রবার, ০৫:২২ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১২ ঘণ্টার মধ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

ক্যাবিনেট ঘোষণার ১২ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও তার সরকার। আজ সোমবার (৬ অক্টোবর) সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ঘণ্টার বৈঠকের পর এলিসি প্রাসাদ তার পদত্যাগের ঘোষণা দেয়।

ফ্রাঁসোয়া বায়রু সরকারের পতনের পর লেকর্নুকে মাত্র ২৬ দিন আগে, প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু নতুন ঘোষিত মন্ত্রিসভার গঠন নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে।

সব দলের নেতারা অভিযোগ করেন, লেকর্নুর মন্ত্রিসভা পূর্ববর্তী বায়রু সরকারের প্রায় হুবহু অনুলিপি, কোনো নতুনত্ব নেই। অনাস্থা প্রস্তাবের হুমকিও দেয় তারা।

এই অচলাবস্থার মধ্যেই সোমবার সকালে লেকর্নু পদত্যাগের সিদ্ধান্ত নেন। ফলে মাত্র দুই বছরেরও কম সময়ের মধ্যে ফ্রান্সে এটি পঞ্চম প্রধানমন্ত্রী পরিবর্তনের ঘটনা।

এদিকে, এখন আগাম নির্বাচনের দাবিতে সরব হয়েছে বিরোধী দলগুলো। সেইসঙ্গে কয়েকটি দল প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগেরও আহ্বান জানায়। তবে ম্যাক্রোঁ ২০২৭ সালের আগে কোনোভাবেই পদত্যাগ করবেন না বলে স্পষ্ট করেছেন।

২০২৪ সালের জুলাইয়ের আগাম সংসদ নির্বাচনে কোনো দলই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সংসদ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে যে কোনো সরকারের পক্ষে আইন ও বাজেট পাস করা কঠিন হয়ে পড়েছে।

ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সহযোগী ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী লেকর্নু এই কঠিন পরিবেশে মাত্র কয়েক সপ্তাহ টিকতে পারলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com