বৃহস্পতিবার, ০৩:৫১ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

গাজা নিয়ে আলোচনা শেষ হবে কবে, জানালেন ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছে সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীরা।এই আলোচনা কবে শেষ হতে পারে তা নিয়ে ধারণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী কয়েকদিন এই আলোচনা চলতে পারে।

ট্রাম্প বলেন, ‘আলোচকরা আলোচনা করছেন, এটা কয়েকদিন চলতে পারে। আমি জানতে পেরেছি যে খুবই ইতিবাচক আলোচনা হচ্ছে।;

মিশরের আল শাম শহরে চলমান এই আলোচনায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস, ইসরায়েলের কর্মকর্তারা ছাড়াও মার্কিন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের থাকার কথা রয়েছে।

আলোচনা চলাকালীন গাজায় বোমা হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ‘আমার মনে হয় যে এটা সবাই বুঝতে পারছেন যে হামলা চালিয়ে জিম্মিদের মুক্ত করতে পারবেন না। তাই হামলা আগে থামাতে হবে। আলোচনার মাঝে যুদ্ধ চলতে পারে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com