এস এম রুহুল আমিন, গৌরনদী
বরিশাল জেলার গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার উদ্যোগে এক বিশেষ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক ভূমিকা, ভুয়া সংবাদ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আয়োজনে প্রধান অতিথি বক্তব্য জহির উদ্দিন স্বপন বলেন, নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিয়ে সোশ্যাল মিডিয়াকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি নেতিবাচক প্রভাব থেকে তরুণদের দূরে রেখে সমাজ উন্নয়নমূলক কাজে তাদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা এম জহির উদ্দিন। সরোয়ার আলম বিপ্লব আহবায়ক গৌরনদী উপজেলা বিএনপি, সহ সভাপতি বাংলাদেশ মুক্তি যোদ্ধা দল কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..