বৃহস্পতিবার, ০৩:৪৪ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিখোঁজ ৯১, চলছে উদ্ধার কাজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সিদোয়ারজো শহরে একটি ইসলামিক আবাসিক স্কুল ভবন হঠাৎ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ৯১ জন আটকা রয়েছে বলে কর্তৃপক্ষ শঙ্কা প্রকাশ করেছে। ইতিমধ্যে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল নামাজের সময় শিক্ষার্থীরা একত্রিত থাকাবস্থায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার কর্তৃপক্ষ প্রথমে আটকা পড়া ৩৮ জনের কথা জানালেও পরে সেই সংখ্যা বাড়িয়ে ৯১ জনে পৌঁছায়। তবে আজ বুধবার (১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা নিখোঁজের সঠিক সংখ্যা নিশ্চিত করতে না পারার কথা জানান।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য অনুযায়ী প্রায় ৯১ জন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান অপারেশন কর্মকর্তা এমি ফ্রিজার জানান, উদ্ধারকারীরা মূলত জীবিতদের জীবনরক্ষাকারী সহায়তা দেওয়ার ওপর জোর দিচ্ছে। ধ্বংসস্তূপের সাতটি স্থানে জীবনের চিহ্ন শনাক্ত হয়েছে এবং সেগুলোকেই অগ্রাধিকার দিয়ে উদ্ধারকাজ চলছে।

তিনি বলেন, ভবনের প্রধান কাঠামো সম্পূর্ণ ধসে গেছে। আমরা প্রথমেই সাড়া দেওয়া ভুক্তভোগীদের বাঁচানোর চেষ্টা করছি।

দুর্ঘটনাস্থলের বাইরে বুধবারও অসংখ্য অভিভাবক উদ্বেগ নিয়ে অপেক্ষা করছিল। এদিকে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া শিক্ষার্থীদের খুঁজে বের করতে নিরলস প্রচেষ্টা চাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com