শুক্রবার, ০৬:১৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

এবার দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করল তালেবান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

তালেবান সরকার বিভিন্ন প্রদেশে ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করা শুরুর পর সোমবার আফগানিস্তানে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানী কাবুলের সঙ্গে ইসলামাবাদ ব্যুরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সাইবারসিকিউরিটি ও ইন্টারনেট গভর্নেন্স পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানায়, ‘এখন আমরা দেশব্যাপী সংযোগ সাধারণ মাত্রার ১৪ শতাংশ পর্যবেক্ষণ করছি।’ সংস্থাটি আরও বলেছে, বর্তমানে দেশব্যাপী টেলিকম ব্ল্যাকআউট কার্যকর রয়েছে।

কয়েক সপ্তাহ আগে থেকেই একাধিক প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করে তালেবান। তাদের দাবি, এই পদক্ষেপ ‌‌‘নৈতিকতা রোধে’ নেওয়া হয়েছে। বর্তমানে মোবাইল ইন্টারনেট, স্যাটেলাইট টিভি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাবুল অফিসগুলোর সঙ্গে যোগাযোগও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে শরিয়াহ আইনের ব্যাখ্যা অনুযায়ী একাধিক বিধিনিষেধ আরোপ করে আসছে তালেবান। এবার টেলিযোগাযোগ বন্ধের সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে বলে জানিয়েছে তালেবান কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com