সোমবার, ১২:২৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ভোট দেওয়া নিয়ে জরিপ, কোন দলের সমর্থন কত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ কোন দলকে ভোট দেবে, তা নিয়ে জরিপ করেছে ইনোভিশন কনসাল্টিং নামের এক পরামর্শকারী প্রতিষ্ঠান। এতে দেখা গেছে, ভোট দেওয়ার ক্ষেত্রে বেশির ভাগ মানুষের পছন্দের তালিকায় রয়েছে বিএনপি। এরপরই অবস্থান জামায়াতে ইসলামীর।

আজ বুধবার রাজধানীর জাতীয় আরকাইভস মিলনায়তনে ‘জনগণের নির্বাচন–ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফল প্রকাশকালে এ তথ্য জানায় ইনোভিশন কনসাল্টিং। এ জরিপে তাদের সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বিআরএআইএন।

জরিপের ফল তুলে ধরেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার।

ফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, চলতি সেপ্টেম্বর মাসের ২ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত সারাদেশের ১০ হাজার ৪১৩ জন বিভিন্ন বয়সী ভোটারের ওপর জরিপটি চালানো হয়।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪ হাজার ৭২১ জন উত্তরদাতা ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দের দলের কথা প্রকাশ করেছেন। এর মধ্যে ৪১ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের পছন্দের দল বিএনপি। ৩০ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা জামায়াতের প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছেন। আর এনসিপিকে পছন্দ করেছেন ৪ দশমিক ১০ শতাংশ উত্তরদাতা।

কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগকে ভোট দিতে চান ১৮ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা।

জরিপে অংশ নেওয়া ৪৫ দশমিক ৭৯ শতাংশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তারা মনে করেন, নির্বাচনে সব দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। অন্যদিকে, ৪৫ দশমিক ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, মানবতাবিরোধী অপরাধের বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com